মেঘনা নদী
মেঘনায় ট্রলারডুবি, একই পরিবারের ৪ জন নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে কুমিল্লা থেকে আসা একটি ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় রাশিদা নামে এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই পরিবারের আরও চারজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ তল্লাশি চালাচ্ছে।
নরসিংদীতে কুকুর নিধনে নৃশংসতা: এবার সহযোগী নারী গ্রেপ্তার
নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে হত্যার ঘটনায় সহযোগী নারী শাহিনারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই নিষ্ঠুরতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার পর পুলিশ অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মেঘনা নদীতে অবস্থায় যুবকের ভাসমান লাশ উদ্ধার
বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তে পাশ্ববর্তী থানাগুলোতে নিহতের ছবি পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মেঘনা নদী থেকে আরও এক যুবকের মরদেহ উদ্ধার, নিহত ৩
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় লতিফ মোল্লা (৩২) নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মেঘনা নদী থেকে বৃহস্পতিবার তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। ঘটনার ঘটনায় ইতোমধ্যে ৩০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১ জেলে
মুন্সীগঞ্জের মোল্লারচর সংলগ্ন মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে বালুবাহী বাল্কহেডের ধাক্কায়।